শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:৩৮ এএম, ২০২২-০৯-২১
আল আমিন মন্ডল, গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কোলাকোপা আজাদ মঞ্জিলে গতকাল সোমবার দিনব্যাপী মরহুম সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, কবর জিয়ারত, দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে চাউল ও নগদ অর্থ এবং মিষ্টি বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক উত্তর কোণ পত্রিকা ব্যবস্থাপনা পরিচালক এবং গ্রীন কোলাকোপা এষ্টেট মহাপরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, গ্রীন কোলাকোপা এষ্টেট উপদেষ্টা অধ্যাপিকা মাহমুদা হাকিম, ড. তাজমেরী ইসলাম, অধ্যাপিকা ফজিলাতুন নেছা, পরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, ত্বত্ত্ববধায়ীকা জোবেদা বেগম, পরিচালক তাহরিমা আফরিন তমা, হারিছা জামান আরসি, সার্দাদুজ্জামান তালুকদার জাওয়াদ, মতিয়ার রহমান প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ সাদেকুল ইসলাম। এছাড়াও মরহুম সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দয়ারামপুর আলহাজ্ব সিরাজুল হক তালুকদার দাখিল মাদ্রাসা’য় পৃর্থক ভাবে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়। উল্লেখ্য, মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদার ১৯৭৯ইং সালে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য। ১৯৬২ইং সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য। ১৯৫৩ইং সালে বগুড়া জেলা বোর্ড সদস্য। ১৯৬৬ইং সালে বগুড়া জেলা কাউন্সিল সদস্য। ১৯৪৮ইং সাল থেকে ২৫বৎসর যাবত বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেডক্রস সোসাইটি আজীবন সদস্য ছিলেন। মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদার দৈনিক উত্তরকোণ পত্রিকার সাবেক সম্পাদক মরহুম মোজাম্মেল হক তালুকদার এবং সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদারের লালু’র পিতা ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited